ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-১৩
  • ৮২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। গতকালের চেয়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৩৫ শতাংশ। আগের দিনে সংক্রমণের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১২ দশমিক ০৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ করোনায় ১২ জন মারা গেছে। এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ জন। গতকাল ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২ হাজার ৯১৬ জন।
দেশে এ পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৭ জন। শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। গতকাল এই হার ছিল ১৩ দশমিক ২৭ শতাংশ। আজ ঢাকা জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছে।
আজ ঢাকা বিভাগে ৮ জন ও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে ৪ জন মারা গেছে। তবে রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ৩০২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat