ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৭৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া সদর উপজেলার বৈটতল দক্ষিণ পাড়া এলাকায় খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আজ ভোরে ড্রাম ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী ৩ নারী শ্রমিকসহ ৪ জন নিহত এবং এক নারী আহত হয়েছেন । মৃতরা হলেন, আলামপুর হালদারপাড়া এলাকার আজিজুলের স্ত্রী জেসমিন আক্তার (৩০), ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭), মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫) ও স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০)। আহত নারী শ্রমিকের নাম তহমিনা খাতুন ।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান, ভ্যানযোগে নিজবাড়ী আলামপুর থেকে কর্মস্থলের উদ্দ্যেশে যাচ্ছিলেন ৪নারী শ্রমিক । ভ্যানটি কুষ্টিয়া সদর উপজেলার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের বৈটতল দক্ষিণপাড়া এলাকায় পৌছলে ভোর সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক ভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩নারী ও ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় তহমিনা খাতুন নামের আরেক নারী শ্রমিক গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহতরা সবাই জাপান টোবাকো নামের একটি তামাক কোম্পানিতে কাজ করতেন। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat