ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-১০
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরের ঘোষনা দেয়া নিউজিল্যান্ড তারকা রস টেইলরকে ‘গার্ড অব অনার’ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টটিই অভিজ্ঞ কিউই  ব্যাটার রস টেইলরের শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেট থেকে  অবসর নেবেন বলে আগেই ঘোষনা  দিয়েছিলেন টেইলর। 
ক্রাইস্টচার্চের বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নিউজিল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিন আজ নিউজিল্যান্ড ইনিংসের  ৯৬তম ওভারে ব্যাট হাতে ক্রিজে যান তিনি। ক্রিজে পা রাখার আগে টেইলরকে ‘গার্ড অফ অনার’ দেয় বাংলাদেশের ক্রিকেটাররা। 
এটিই যে টেইলরের শেষ আন্তর্জাতিক টেস্ট ইনিংস, তা এখনও নিশ্চিত নয়। কেননা দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেন তিনি। তারপরও টেইলরকে ‘গার্ড অফ অনার’ দিলো মোমিনুল হকের দল। বাংলাদেশের কাছ থেকে এমন সম্মান পেয়ে অভিভূত টেইলর হাত মেলান টাইগার অধিনায়ক  মোমিনুল হকের সাথে।
মাঠে উপস্থিত সকল দর্শকও দাঁড়িয়ে হাত তালি দিয়ে টেইলরকে সম্মান জানান। এর আগে টেইলর মাঠে নামতেই দর্শকদের করতালিতে ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মুখরিত হয়ে উঠে। 
ব্যাট হাতে নিজের ইনিংস শুরু করে ৪টি বাউন্ডারিও তুলে নেন টেইলর। কিন্তু নিজের ইনিংসটি বড় করতে পারেননি তিনি। ৩৯ বলে ২৮ রান করে বাংলাদেশের পেসার এবাদত হোসেনের বলে আউট হন টেইলর। 
টেস্টে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৭ বছর বয়সী টেইলর এ পর্যন্ত ১১২ ম্যাচে  ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরিতে ৭৬৮৩ রান করেছেন । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat