ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার  ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায়  ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানায়, সকালে ঘন কুয়াশা ছিল নদীতে। সেসময়  বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায়  ৪০/৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। অনেকেই সাঁতরিয়ে তীরে আসতে পারলেও ৮/১০ জন যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। তিনি জানান, ঢাকা এবং  নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজে রয়েছে। দুপুর একটা পর্যন্ত কোন মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চর বক্তাবলী থেকে ধর্মগঞ্জ খেয়া ঘাটের দিকে আসতে থাকা ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারটিতে চল্লিশ জনের মতো যাত্রী ছিলো। কুয়াশার কারনে দুর্ঘটনাটি ঘটে। পার্শ্ববর্তী ইট ভাটার শ্রমিক ও  সব্জি ব্যবসায়ীরা এক শিশুসহ ত্রিশজন যাত্রীকে উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat