ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার অঞ্চল এবং ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। 
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষদের  মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। 
এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান পর্যটন নগরী কক্সবাজারস্থ রামু রাবার বাগান এলাকায় ৫০০ জন এবং চট্টগ্রামস্থ  সীতাকু- উপজেলার শীতলপুর এলাকায় ২০০ জন হতদরিদ্র ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করেন। 
এ সময় সেনাবাহিনী প্রধান বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে। 
রামু ও চট্টগ্রাম অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ১০ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ ছাড়াও এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ততার প্রতিফলন ঘটেছে বলে প্রতীয়মান হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat