ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-২৩
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন ঐতিহ্যবাহী পাট শিল্পকে রক্ষা করতে হবে। আশা করছি বন্ধ সরকারি পাটকলগুলো শিগগির চালু হবে। নতুন প্রযুক্তি  প্রয়োগের মাধ্যমে পাট শিল্পের সুদিন ফেরাতে হবে।
রাজধানীর একটি হোটেলে আজ বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ)’র ৩৮তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বেগম মন্নুজান সুফিয়ান আরো বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রয়োগে কড়াকড়ি আরোপ করতে হবে। পাট শিল্পের উন্নয়নে এই ম্যান্ডেটরি এ্যাক্ট প্রয়োগে মাঠ পর্যায়ে অভিযান জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত পাট শিল্পের উন্নয়নে আমাদের সকলকে পলিথিনের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে।ু
শ্রম প্রতিমন্ত্রী বলেন, আমাদের পাটজাত পণ্য রপ্তানীতে বন্ধু প্রতিম দেশ ভারতের এ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপের ফলে পাটকলগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে। অনেক মিল ইতোমধ্যে বন্ধও হয়ে গেছে। তাই দেশের বৃহত্তম এবং শ্রমঘন এ শিল্পের উন্নয়নে এ্যান্টি ডাম্পিং ডিউটি প্রত্যাহারে আমাদের ভারত সরকারের সাথে আলোচনা ফলপ্রসু করতে হবে।
বিজেএমএ’র ১০ সদস্যের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এ কমিটি ঐতিহ্যবাহী পাট শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজেএমএ’র সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় নব-নির্বাচিত সভাপতি আবুল হোসেন বক্তৃতা করেন।
সাধারণ সভায় উভয় কমিটির  নেতৃবৃন্দসহ এসোসিয়েশনের সকল সদস্য অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat