ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, মালদ্বীপ ও জাপানের চাহিদা মতো বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের পাঠানোর উজ্জ্বল সম্ভাবনা ও সুযোগ রয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও  মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা রয়েছে। তাদের চাহিদা মতো বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের পাঠানোর উজ্জ্বল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। তবে এজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষভাবে গড়ে তোলা।’ 
আজ গণমাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি এ আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় এবং উন্নয়ন ও সহযোগিতামূলক কার্যক্রম আরো জোরদার হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর অবশ্যই সফল হবে। দুই দেশের মধ্যে চলমান ঘনিষ্ঠ বন্ধন আরো সুদৃঢ় হবে। 
উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মালদ্বীপ ও জাপানে চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের চাহিদা পূরণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখতে পারে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে বিরাট অবদান রাখবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat