ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪৮ জনে। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  
এতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৩৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।
এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৭৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন, তিনি পুরুষ এবং ঢাকা বিভাগের। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat