ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় আজ একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার সান্তাহারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- সান্তাহারের কোমল দ্বোগাছীর লুৎফরের ছেলে শিহাব (৩০) এবং সারিয়াকান্দি উপজেলার সান্দিড়া গ্রামের শাজাহান (২৯)। নিহত অপর তিনজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বগুড়া ও নওগাঁ জেলার ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় তিনঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল মালেক জানান, প্লাস্টিক কারখানায় রক্ষিত গ্যাস সিলিন্ডারের বিষ্ফোরন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আজ কারখানায় ৪৫ শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকান্ডের সময় ৪০ জন শ্রমিক কারখানা থেকে বের হতে পারলেও বাকি পাঁচজন শ্রমিক বের হতে পারেননি। তারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরও জানান, প্লাস্টিক কারখানাটির মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো। এ কারখানায় ওয়ান টাইম প্লেট, গ্লাসসহ অন্যান্য সামগ্রি প্রস্তুত করা হতো।
এদিকে, বগুড়ার জেলা প্রশাসক মো জিয়াউল হক এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat