ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং গবেষণা উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়ের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রতিষ্ঠান দু’টির মধ্যে পারস্পরিক সুযোগ-সুবিধা বিনিময় এবং উন্নয়নের লক্ষ্যে পাঁচ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে সিভাসু’র ফুড প্রসেসিং এ- ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আক্তার এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড-এর নিউট্রিশন এন্ড ডায়েট ম্যানেজমেন্ট বিভাগের চিফ ডায়েটেশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট মাহফুজা আফরোজ সাথী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড-এর চেয়ারম্যান প্রফেসর ডা. রবিউল হোসেন।
সমঝোতা স্মারকের আওতায় ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড সিভাসু’র ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক (ইন-পেশেন্ট ডায়েট ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণ, যেমন-ডায়াবেটিক ডায়েট, কার্ডিয়াক ডায়েট, এন্টারাল ডায়েট ইত্যাদি) প্রশিক্ষণ প্রদান করবে।
প্রতিটি ব্যাচে ৪-৫ জন করে শিক্ষার্থী থাকবে এবং প্রশিক্ষণের সময়কাল হবে ৪-৫ সপ্তাহ। কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীকে সিভাসু এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ কর্তৃক যৌথভাবে মূল্যায়ন করা হবে এবং যোগ্য শিক্ষার্থীদেরকে ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড-এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে।
এছাড়া, চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটির মধ্যে অন্য যেসব কার্যক্রম সম্পাদিত হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো : যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং গবেষণা উপকরণ, প্রকাশনা ও তথ্য বিনিময়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat