ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে এবার ৫ লাখ ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নগরের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিকের স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে নগরীর সদরঘাটের চসিক জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। ১১ ডিসেম্বর মেমন মাতৃসদন হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করবেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর ৫ লাখ ৩২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৮০ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫২ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও বাদ পড়া শিশুদের চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও মাতৃসদন হাসপাতালে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারবেন অভিভাবকেরা।
ভিটামিন এ ক্যাপসুল অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী, ডা. ইমাম হোসেন রানা, রফিকুল ইসলাম, হাসান মুরাদ চৌধুরী, সুমন তালুকদার, দীপা ত্রিপুরা, জুয়েল মহাজন, আকিল মোহাম্মদ, কালাম চৌধুরী, আবদুর রহিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat