ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা মুক্ত দিবস আজ ৭ ডিসেম্বর । ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় সকাল থেকে  নানা কর্মসুচির  মাধ্যমে উদযাপন করা হচ্ছে দিনটি। 
সকালে নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহসহ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। এসময় জাতীয় পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘আজ আমাদের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এ দিন মাগুরাকে শত্রুমুক্ত করেছিলেন। জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিন¤্র শ্রদ্ধা। এখন আমাদের কাজ হচ্ছে স্বাধীন সোনার বাংলা গড়ার যে কাজ বঙ্গবন্ধু শুরু করে গেছেন তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তা শতভাগ সফল করা। যা অনেকাংশে আমরা ইতিমধ্যে সফল করেছি। তবে এটিকে নস্যাত করার জন্য স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো নানা ষড়যন্ত্র করছে। সাবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে’।               
এছাড়া বিকেলে নোমানী ময়দানে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাগুরা শত্রুমুক্ত হবার প্রেক্ষাপট ও বীর মুক্তিযোদ্ধাদের-ভ’মিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ভার্চ্যুয়ালী সংযুক্ত হবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে ব্লাক আউট কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat