ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৬৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কেরাণীগঞ্জস্থ দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ ইউনেস্কো পুরস্কার লাভ করেছে। মসজিদটি সংস্কার ও সংরক্ষনের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদও সম্প্রতি দ্যা এওয়ার্ড অভ মেরিট (ঞযব অধিৎফ ড়ভ গবৎরঃ) পুরস্কারে ভূষিত হয়েছেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর পূর্ব পুরুষদের হাত ধরে বাংলা ১২৭৫ সনে ইংরেজি ১৮৬৮ সনে ও হিজরী ১২২৮ সনে মসজিদটি নির্মিত হয়। কালের পরিক্রমায় ইংরেজী ১৯৬৮ সনে নসরুল হামিদ এর পিতা অধ্যাপক হামিদুর রহমান মিনারসহ মসজিদটির বর্ধিতাংশ নির্মাণ করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্য ধরে রেখে আধুনিকায়ন করা প্রয়োজন। ঐতিহ্য ও আধুনিকায়নকে পাশে রেখে মসজিদটি সংস্কারের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদকে দায়িত্ব দেয়া হয়। দেড়শো বছরের পুরাতন মসজিদকে ঐতিহ্যের স্মারক হিসেবে সংস্কার করে স্বরূপে রেখে পাশে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat