ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এবার এইচএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এক লাখ ১৭ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। তার মধ্যে ছেলে ৫২ হাজার ৯৪৫ জন, মেয়ে ৬৪ হাজার ৩৬৪ জন। ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থী বেশি ১১ হাজার ৪১৯ জন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ২৩ জন, মানবিক বিভাগ থেকে ৫০ হাজার ৮৮৪ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৩ হাজার ১০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে নোয়াখালী জেলার ১৯ হাজার ৬৬৭ জন, ফেনীর ১১ হাজার ৭৯জন, লক্ষ্মীপুরের ৯ হাজার ৮১৪ জন, চাঁদপুরের ১৮ হাজার ২০০ জন, কুমিল্লার ৪১ হাজার ১০২ জন ও ব্রাহ্মণবাড়িয়ার ১৬ হাজার ৭২৮ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। এবার পরীক্ষার খাতা সংগ্রহে ভিন্নতা আনা হয়েছে। অন্যান্য বছর ডাকযোগে খাতা সংগ্রহ করা হতো। এবছর দ্রুত ফলাফল দেওয়ার একটি তাগিদ থাকায় দিনে দিনে খাতা সংগ্রহ করা হবে। এতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত পুলিশ, আনসার সদস্য ও শিক্ষকরা সহায়তা করবেন।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুছ সালাম বলেন, সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আধাঘণ্টা পূর্বে হলে প্রবেশ করার জন্য বলা হয়েছে। পরীক্ষা হবে দেড়ঘণ্টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat