ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ১০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সম্প্রতি প্রযোজক হিসেবেও নাম লেখিয়েছেন তিনি। তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার থেকে নির্মাণ হয়েছে ‘বিজলী’ সিনেমাটি। ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন ববি। এতে তার বিপরীতে রয়েছেন কলকাতার রণবীর। ইতিম্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। গতকাল ৬ এপ্রিল রাজধানীর সোনারগাঁও হোটেলে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চিত্রনায়িকা ববি বলেন, “দর্শকদের ভালোবাসার জন্যই চলচ্চিত্রের মন্দার বাজারে ‘বিজলী’ সিনেমাটি প্রযোজনার দুঃসাহস দেখিয়েছি। তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন সেই ভরসায় এই সিনেমাটি করেছি। এছাড়া ইফতেখার চৌধুরীর উপর বিশ্বাস ছিল। এই সিনেমার শুটিং চারটি দেশে করা হয়েছে। সবকিছু খুব গুরুত্ব সহকারে করা হয়েছে। এটাকে আমরা বিশ্বমানের সিনেমা বলতে পারি। এটি বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের গল্পের সিনেমা। হ্যাঁ, এতে কিছু কলাকুশলী কলকাতা ও বাহিরের রয়েছেন। সত্যিকার অর্থে এটা দেশের সিনেমা, আমাদের সিনেমা। আশা করছি, সবাই এটাকে ভালো বলবেন। পাশে থাকবেন। যারা ভালো বলবেন না তাদেরকেও ধন্যবাদ। যত খারাপ বলবেন আমি আরো উন্নতি করার চেষ্টা করব। ভালো বলেন, খারাপ বলেন কিন্তু কখনো আমাকে ইগনোর করবেন না।’ ‘বিজলী’ সিনেমায় সুপার পাওয়ারের অধিকারী একজন নারীর চরিত্রে অভিনয় করছেন ববি। যে শক্তি দিয়ে তিনি দুষ্টের দমন করেন। ব্যক্তি জীবনে আপনাকে যদি ক্ষমতা দেয়া হয় তাহলে আপনি কী করবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যারা ফিল্মের জন্য ক্ষতিকর তাদের দমন করতে চাই। সত্যিকার অর্থে আমার পক্ষে সেটা সম্ভব হলে আমি সেটা করতাম।’ এ ছাড়া অনুষ্ঠানে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী, নায়ক রণবীরসহ অনেকে উপস্থিত ছিলেন। ‘বিজলী’ সিনেমায় ববি-রণবীর ছাড়া আরো অভিনয় করছেন- ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat