ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২৬
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় একটি সাইবেরিয়ান কয়লা খনি বৃহস্পতিবার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যুর ট্রাজেডির মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়েছে। 
দেশের বিশাল খনি শিল্পে সর্বশেষ এই দুর্ঘটনার পর নিরাপত্তা বিধি লংঘনের সন্দেহজনক অভিযোগে রাশিয়ার কেমেরোভো অঞ্চলের খনির সিনিয়র ম্যানেজারকে আটক করা হয়েছে। 
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, খনি কর্মী এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া ৬ জনসহ মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। 
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস স্থানীয় জরুরি বিভাগের বরাত দিয়ে জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী খনিতে আর কেউ জীবিত নেই।’
কিমারোভো খনি অঞ্চলে বেলোভো শহরের কাছে লিস্তোভাজনায়া খনি বৃহস্পতিবার ধোঁয়ায় ভরে যায়। এতে খনির ভেতরে ২৮৫ জন আটকা পড়ে। বেশীর খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে. তবে কর্মকর্তারা বলেছেন, ৩৫ জন খনি শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।
এই খনি দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে কিছু রাশিয়ান মিডিয়া রিপোর্টে বলেছে, খনির বায়ুচলাচল খাদের ধুলোয় আগুন ধরে যায়। এতে খনিটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat