ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে আরো ১৮ লাখ ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ দান করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার জনগণ সর্বশেষ চালানসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ ভ্যাকসিন দান করেছে। আজ এখানে মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। 
এই নতুন ডোজ বাংলাদেশকে ১২ বছর বা তদুর্ধ বয়েসীদের টিকাদান অব্যাহত রাখার এবং ভ্যাকসিন গ্রহণে সক্ষম জনসংখ্যার ৪০ শতাংশকে ২০২১ সালের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার সহায়ক হবে। কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে এই ফাইজার ভ্যাকসিন দেয়া হচ্ছে। জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ ও যথাযথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬,৮০০ বেশী স্বাস্থ্যসেবা পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে এবং কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে ভ্যাকসিন সরবরাহ সুবিধা দিতে ১৮ টি কোল্ড-চেইন ফ্রিজার ট্রাক দান করেছে।
ভ্যাকসিন দান ও সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ সম্পর্কিত সহায়তা হিসেবে ১২ কোটি ১০ লাখ ডলারের বেশী সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ভ্যাকসিন সুবিধার সমতার জন্য  কোভ্যাক্স কার্যক্রমের সমর্থনে ৪০০ কোটি ডলার দান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat