ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৯৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত হয়ে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে আটকে পড়া বেসরকারি খাতের নভোএয়ার এয়ারলাইন্সের বিমানটি সরিয়ে ফেলেছে। বুধবার সন্ধ্যায় অবতরণের সময় সামনের চাকাটি ফেটে ফেটে গেলে বিমানটি রানওয়ের মাঝখানে আটকা পড়েছিল।
আজ বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এক বিজ্ঞপ্তিতে বলাহয়, নভোএয়ারের বিমানটি (ফ্লাইট নং ভিকিউ-৯৬৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৯ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে যাত্রা করে বুধবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করলে সামনের চাকা ফেটে যায়। চাকা ফেটে যাওয়া সত্ত্বেও ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন তানভীর ইসলাম বিমানটিকে রানওয়ের মাঝখানে থামাতে সক্ষম হন এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে বিমান থেকে নেমে যায়।
কিন্তু রানওয়ের মাঝখানে বিমানের অবস্থানের কারণে সৈয়দপুর বিমানবন্দরে সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঘটনার পরপরই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন দুর্ঘটনাকবলিত বিমানটির উদ্ধার অভিযান শুরু করে।
খবর পেয়ে রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার এবং ১৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ।
ভারপ্রাপ্ত জিওসির প্রত্যক্ষ নির্দেশনা অনুযায়ী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারর্স (ইএমই) সেন্টার ও স্কুলের সহযোগিতায় আজ ভোর ২ টার মধ্যে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়ার মাধ্যমে এই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।
ফলে, সৈয়দপুর বিমানবন্দরটি সকাল থেকেই বিমান উড্ডয়ন এবং অবতরণের উপযোগী হয় এবং বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat