ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১৩
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫১ জন। 
গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল এই রোগে ৫ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার কমেছে দশমিক ১৭ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ১১ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৩ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১৫১ জন। গতকাল ১৭ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২২১ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৮ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০১ জন। শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। গতকাল ১ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat