ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার ঘাটাইল- ধলাপাড়ায় সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় আজ সকাল ১০টায় মোটরসাইকেল দুূর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। মৃতরা হলেন- উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ঝাইকাটা গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে শরীফ (১৪), একই গ্রামের শাহজালালের ছেলে আবু বক্কর (১৪) ও মৃত রমজান আলীর ছেলে শাহীন (১৪)। এরা তিনজন ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এসইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক জানান, তারা স্কুল থেকে বের হয়ে সাগরদিঘীর ধলাপাড়া সড়কের চেয়ারম্যান বাড়ির মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের তিনজনের মৃত্যু হয়। নিহতদের লাশ তাদের পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়নি।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া জানান, তিন শিক্ষার্থী একটি আরটিআর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। পরে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইলের তিন আরোহী নিহত হয়েছে। শুনেছি লাশ তাদের পরিবার নিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat