ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শান্তিপূর্র্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনু্িঠত হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। নির্বাচনে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। প্রতিদ্বদ্বিী প্রার্থীদের সমন্বয়ে আয়োজিত আনইশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান, আক্কেলপুর উপজেলা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় প্রমূখ। আগামী ১১ নভেম্বর আক্কেলপুর উপজেলার ৫টি ও ক্ষেতলাল উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আক্কেলপুর উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে সদস্য পদে ৬৫ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদের জন্য ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ এখারে রুকিন্দিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আহসান কবীর এপ্লব। অপরদিকে ক্ষেতলাল উপজেলার আলমপুর ও মামুদপুর এই দুই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ২০ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat