ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০৭
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র সংরক্ষণ মামলার আসামী মোঃ রাব্বিকে পুলিশ রোববার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। রাব্বি পূর্ণিমাগাঁতী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে এবং চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য। আসন্ন ২৮ নভেম্বরে নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন সরকার এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে গত শুক্রবার আল আমিন সরকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তিনি তার নিজ গ্রাম কোনাগাঁতীতে নির্বাচন পরিচালনার অফিস হিসেবে পরিচিত স্বপ্ন চূড়া ক্লাব থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন বাদী হয়ে বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমর্থকসহ মোট ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত রাব্বি উক্ত মামলার ৮ নম্বর এজাহার ভুক্ত আসামী। রোববার রাব্বিকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat