ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। পাত্রীর নাম পত্রলেখা পাল। তিনিও অভিনয়ের মানুষ। ১০ বছর ধরে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজকুমার ও পত্রলেখার বিয়ে। অনেকটা ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন তারা। তবে থাকবেন বলিউডে তাদের ঘনিষ্ঠজনেরা। বিয়ের ভেন্যু সম্পর্কে এখনো জানা যায়নি।
প্রেম ছাড়াও অনেক দিন লিভ টুগেদার করেছেন দুজন। তাই একসঙ্গে বসবাসকে এবার তারা আনুষ্ঠানিক পূর্ণতা দিতে চলেছেন।
রাজকুমারকে সিনেমার পর্দাতেই প্রথম দেখেছিলেন পত্রলেখা। সিনেমার নাম ছিল ‘এলএসডি’। এতে অদ্ভুত এক চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। তখন তাকে দেখে পত্রলেখা ভেবেছিলেন, বাস্তব জীবনেও হয়ত এমনই। কিন্তু দেখা হওয়ার পর ধারণা পাল্টে যায়।
অন্যদিকে পত্রলেখাকেও প্রথমবার টিভি পর্দায় দেখেছিলেন রাজকুমার। দেখেই তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন! যদিও এর অনেক পরে তাদের সম্পর্ক গড়ে উঠেছিল।
রাজকুমার রাও বলিউডের এ সময়ের অন্যতম মেধাবী ও সফল অভিনেতা। ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’র মতো সিনেমা উপহার দিয়েছেন।
অন্যদিকে পত্রলেখা বলিউডে আত্মপ্রকাশ করেন রাজকুমারের সঙ্গেই। সিনেমার নাম ছিল ‘সিটিলাইটস’। এটি মুক্তি পায় ২০১৪ সালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat