ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দু’ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকালে তিনটার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসযাত্রী মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেম মোল্যা (৫০) ও নড়াইল জেলার বিমল দাস (৭৫)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহগামী জনতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক- উভয়ই সড়কের পাশের খাদে পড়ে গেলে দু’জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫জন।
তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat