ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড আক্রান্ত অভিনেত্রী পূজা বেদী। কিন্তু করোনার একটি প্রতিষেধকও নেননি তিনি। নিজের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রেখে এই সিদ্ধান্ত নিয়েছিলেন পূজা। ইনস্টাগ্রামে ভিডিয়ো করে সে কথা জানালেন ‘যো জিতা উওহি সিকন্দর’-এর অভিনেত্রী।
ভিডিয়োয় তিনি জানালেন, অ্যালার্জির কারণে সর্দি-কাশিতে ভুগছেন বলে প্রাথমিকভাবে মনে হয়েছিল পূজার। কিন্তু জ্বর আসার পর তিনি করোনা পরীক্ষা করাতে যান। তার পরেই পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে। পূজার প্রেমিক এবং পরিচারিকাও করোনা আক্রান্ত হয়েছেন। পূজা জানালেন, সব রকম নিয়মবিধি মেনে চলছেন তিনি।
কিন্তু পূজা আগে করোনার প্রতিষেধক নেননি। ভবিষ্যতেও নেবেন না। সে কথা জানিয়ে যদিও অন্যকে প্রভাবিত করতে চাননি তিনি। নিজের অনুরাগীদের উদ্দেশে লিখলেন, ‘আমার ক্ষেত্রে আমি নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে চাই। তোমাদের ক্ষেত্রে যেটা ঠিক, তোমরা সেটিই করো। যে যার নিজের মতো চলো।’
শ্রুতি শেঠ, নফিসা আলি সোধি, সচিন শ্রফের মতো একাধিক বলি তারকা পূজার দ্রুত আরোগ্যের কামনা করেছেন ভিডিয়োর মন্তব্য বাক্সে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat