ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-১৭
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মীদের জন্য বিমানবন্দরের কাছে সাপোর্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।
মন্ত্রী আজ বেলা এগারোটায় প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ অডিটোরিয়ামে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের মাঝে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মো. হামিদুর রহমানের  সভাপতিত্বে  অনুষ্ঠিত  সভায় অন্যান্যের মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও  প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল  হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মো. জাহিদুল হক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের  পরিচালক  শোয়াইব আহমেদ খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশগামী এবং বিদেশ-ফেরত কর্মীদের সাময়িক আবাসনসহ তাদের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় সুবিধাদি  প্রদানের জন্য সাপোর্ট সেন্টার স্থাপন করা হবে। এছাড়াও  প্রবাসী কর্মীদের কম খরচে চিকিৎসা সুবিধা  দেওয়ার জন্য রাজধানীর ভাটারায় একটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার করা হচ্ছে।
বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সবসময় প্রবাসী কর্মীদের কল্যাণের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে বছরে ১২ হাজার টাকা করে  ভাতা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু ভাতা প্রদানই নয়, বরং আমাদের প্রত্যাশা- প্রতিবন্ধী সন্তানরা  যেন সুচিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারে।
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতিবন্ধী সন্তানদের মাঝে ভাতা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, ভাতার পরিমাণ যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো- সরকার প্রবাসী কর্মীর পরিবারের পাশে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat