ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-১৩
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্রামীণ এলাকায় নজরদারী বাড়িয়ে অপরাধ দমনের লক্ষ্যে ১১টি ইউনিয়নের ৯৯ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার।
আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, চেয়ারম্যানদের মাঝে অসীম কুমার দেব, শাহাদাত হোসেন চৌধুরী, এম.এ কাইয়ুম শাহ ও মো. ইয়াছিন হিরো।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ জানান, গ্রামীণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যেও কষ্ট করে দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশের সদস্যরা। তাই তাদের চলাচল ও কাজে গতি বৃদ্ধি করতে উপজেলার ৯৯ গ্রাম পুলিশকে বাইসাইকেল ও পোশাক দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat