ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছে শিশুটির মা। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চরবর্ধনগাছা গ্রামে। এ ঘটনায় পুলিশ মজনু মোল্লা(৫০) নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর চরবর্ধনগাছা গ্রামের মৃত্যু করিম মোল্লার ছেলে মজনু মোল্লা একই গ্রামের ৬ বছরের শিশু কন্যাকে দোকানের খাবার কিনে দেবার কথা বলে নিজ বাড়ির ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা খুজতে খুজতে মজনুর ঘরে ঢুকে পড়ে দেখে তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করছে। শিশুটির মাকে দেখে ধর্ষক মজনু পালিয়ে যায়। শিশুর মা তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে।
১২ অক্টোবর মঙ্গবার শিশুটির মা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করলে তাৎক্ষনিক উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুস সালাম আসামি মজনুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন এবং আইনি ব্যব¯থার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat