ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৮৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণের বার নিয়ে বের হওয়ার সময় সিভিল এভিয়েশনের এক নিরাপত্তারক্ষী আটক হয়েছেন।
আটক ব্যক্তির নাম বেলাল উদ্দিন। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের দাম আনুমানিক ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে।
আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দার চট্টগ্রাম বিমান বন্দর শাখা তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে অবৈধ স্বর্ণের চালান বের হবে বলে একটি গোপন সংবাদ ছিল। বেলাল উদ্দিন টার্মিনাল থেকে বের হতে গেলে তার দেহ তল্লাশি করে স্বর্ণ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, বেলাল এখনও স্বীকার করেনি স্বর্ণগুলো কোথায় থেকে এসেছে। স্বর্ণ তিনি টয়লেটে পেয়েছেন বলে দাবি করছেন।
সুলতান মাহমুদ বলেন, স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কট থেকে দুটি ফ্লাইট ও দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat