ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর প্রথম যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে শনিবার থেকে মুখোমুখি আলোচনা শুরু হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদল শনিবার ও রোববার কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মার্কিন সেনা প্রত্যাহার করায় দীর্ঘ দিনের শত্রু তালেবানরা কাবুল দখল করে নেয়ার পর থেকে  যুক্তরাষ্ট্র  তালেবানদের সঙ্গে যোগাযোগ রেখে আসছে এবং প্রথম এই মুখোমুখি বৈঠক হতে যাচ্ছে।
মুখপাত্র শুক্রবার বলেন, ‘নারী ও মেয়েসহ সকল আফগানদের অধিকারের প্রতি সম্মান জানাতে আমরা তালেবানদের চাপ দেব এবং ব্যাপক সমর্থনসহ একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করার ওপর জোর দেব।’
তিনি বলেন, ‘আফগানিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটে এবং সম্ভাব্য মানবিক সংকটের মুখোমুখি। এ জন্য মানবিক সংস্থাগুলোকে প্রয়োজনীয় এলাকায় অবাধ প্রবেশের অনুমতি দিতে তালেবানদের চাপ দেব।’
পররাষ্ট্র দফতর জোর দিয়ে বলেছে, এই বৈঠক এই ইঙ্গিত দিচ্ছে না যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবান শাসনের স্বীকৃতি দিচ্ছে।
মুখপাত্র বলেন, ‘আমরা স্পস্ট করেছি যে, তালেবানদের কাজের মাধ্যমে যে কোন বৈধতা অর্জন করতে হবে।
মার্কিন প্রতিনিধিদল আফগানিস্তানে ২০ বছরের সামরিক অভিযানকালে মার্কিন নাগরিক এবং আফগান মিত্রদের দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের মূল অগ্রাধিকারে বিষয়টিতেও চাপ দেবে।
যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানরা মার্কিন নাগরিকদের প্রত্যাহারের ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat