ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনা ভাইরাস পরীক্ষায়  বিমানবন্দরে পিটিপিসিআর  ল্যাব স্থাপন পরবর্তী কার্যক্রম দ্রুত চালু করতে পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি র,আ,ম উবায়দুর মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ  পরামর্শ দেয়া  হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল” ২০২১, বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় গৃহীত সর্বশেষ পদক্ষেপসমূহ, নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মুজিববর্ষ পালন ও ১নং সাব কমিটির  মিশরীয় ২টি বিমান লীজ গ্রহণের অভিযোগ সম্পর্কিত তদন্ত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
সভায়  বরিশাল বিমান বন্দরের বিভিন্ন সংস্কারমূলক কাজের বিষয়ে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।
কমিটি “বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল” ২০২১ পরীক্ষা নিরীক্ষার জন্য আগামী সভায় আলোচনার সিদ্ধান্ত গ্রহন করে।
এছাড়াও, বিমান বন্দরে যাত্রীদের যাতায়াতের সুযোগ সুবিধা আরো নির্বিঘœ করতে সুপারিশ করে কমিটি।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat