ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-২২
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, একটি সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র হচ্ছে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে ‘উত্তম পথ’। খবর এএফপি’র।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে বাইডেন বলেন, ‘আমরা অবশ্যই মধ্য প্রাচ্যের সকল জনগোষ্ঠীর জন্য বৃহত্তর শান্তি ও নিরাপদ ভবিষ্যত চাই।’
তিনি বলেন, ‘ইসরাইলের নিরাপত্তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি হচ্ছে প্র্রশ্নাতীত এবং একটি স্বাধীন ইহুদি রাষ্ট্রের জন্য আমাদের সমর্থন দ্ব্যর্থহীন।’
তিনি বলেন, ‘ তবে আমি বরাবরই বিশ্বাস করি যে একটি অর্থবহ, সার্বভৌম ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাসে একটি গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের ভবিষ্যত নিশ্চিত করার ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধান হচ্ছে উত্তম পন্থা।’
বাইডেন বলেন, ‘এই মুহূর্তে এ লক্ষ্য থেকে আমরা অনেক দূরে থাকলেও এ ব্যাপারে আমাদের নিজেদের অগ্রগতির সম্ভাবনার হাল ছেড়ে দেয়া উচিত হবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat