ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দুবাইয়ে অনুষ্ঠিতব্য ১৮০ দিন মেয়াদের প্রদর্শনী ‘এক্সপো-২০২০ দুবাই’ বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো তুলে ধরতে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে সেজন্য বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
আগামী ১ অক্টোবর থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিতব্য ছয়মাসের আন্তর্জাতিক প্রদর্শনী উপলক্ষ্যে বুধবার সচিবালয়ে বেসরকারি খাতের সাথে বিশেষ সভার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি বলেন, দুবাই এক্সপোতে দেশের সম্ভাবনাময় সব খাতকে তুলে ধরতে, এরই মধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বিশেষায়িত কমিটি কাজ করছে। দুবাইয়ের প্রদর্শনীতে বিশ্ব উদ্যোক্তারা এক নতুন শক্তিশালী বাংলাদেশকে দেখতে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুবাই প্রদর্শনীতে বিজনেস ফোকাল পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জাতীয় সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দীন। তিনি বলেন, এই আয়োজন বাংলাদেশের সামনে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিশাল বাজার ধরার সুযোগ এনে দিয়েছে।
বৈঠকে এফবিসিসিআই সহসভাপতি ও এক্সপো কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী জানান, প্রদর্শনীতে ইতিবাচক বাংলাদেশকে তুলে ধরতে সর্বোচ্চ কার্যক্রম নেয়া হবে। তবে অংশগ্রহণকে সর্বাঙ্গীনভাবে সফল করতে সরকারের সহায়তা কামনা করেন তিনি।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের পরিচালনায় বৈঠকে চামড়াজাত পণ্য,তথ্য প্রযুক্তি, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সবজি রপ্তানিকারক সমিতির নেতৃবৃন্দ, ডিসিসিআই সভাপতি এবং নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ডের সভাপতি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat