ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  পোশাক রফতানির আড়ালে মুদ্রা পাচারকালে এক ব্যক্তিকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটর (এভসেক)।
এসময় তার নিকট থেকে  ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার সিঙ্গাপুরের ডলার পাওয়া যায়।  যা বাংলাদেশি ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার সমান।
আটককৃত হাসান আলী স্টার এক্সপ্রেসের কর্মী বলে জানা গেছে।
সোমবার দিবাগত রাত সোয়া  ৮টার দিকে শাহজালাল বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান আজ  বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত  ৮টার দিকে কনসাইনম্যান্টটি সিঙ্গাপুর কার্গোতে (এসকিউ-৪৪৭) করে  সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের প্রাক্কালে তাকে আটক করা হয়। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে এসব মুদ্রা পাওয়া যায়। 
এএইচএম তৌহিদ-উল জানান, সোমবার রাতে বিমানবন্দরের ভেতরে রফতানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী কার্টন থেকে  এসব বৈদেশিক মূদ্রা পাওয়া যায়। 
প্রাথমিক জিজ্ঞসাবাদে হাসান আলী ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।  তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat