ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিপাকে কঙ্গনা রানাউত। গত বছর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। কঙ্গনা যদি এ বার নির্ধারিত শুনানির দিন আদালতে উপস্থিত না হন, তা হলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে মুম্বইয়ের আদালত। ২০ সেপ্টেম্বর শুনানির দিন আদালতে আসার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আদালতে একটি মেডিকাল রিপোর্ট জমা দিয়েছেন। সেখানে বলা হয়েছে, অভিনেত্রীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কিছু উপসর্গ দেখা গিয়েছে। আইনজীবীর যুক্তি, ‘থালাইভি’-র প্রচারের জন্য বিগত কয়েকদিনে কঙ্গনা বেশ কয়েকটি জায়গায় গিয়েছেন এবং অনেক মানুষের সংস্পর্শে এসেছেন। তাই তিনি কঙ্গনার জন্য আদালতের কাছে সাত দিন সময় চেয়ে নিয়েছেন। যাতে অভিনেত্রী সুস্থ হয়ে উঠে করোনা পরীক্ষা করিয়ে নিতে পারেন। কঙ্গনা ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থাকতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
জাভেদের আইনজীবী যদিও মনে করছেন, শুনানির দিন পিছিয়ে দেওয়ার জন্যই এই পন্থা গ্রহণ করেছেন কঙ্গনা এবং তাঁর আইনজীবী।
গত বছর, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছিলেন জাভেদ। অভিযোগ ছিল, টেলিভিশনে কঙ্গনা ক্রমাগত জাভেদের নামে অপমানসূচক এবং ভিত্তিহীন মন্তব্য করে গিয়েছেন। এতে প্রবীণ শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat