ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুদানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৮৪ জন প্রাণ হারিয়েছেন এবং এতে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। সোমবার এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরো ৬৭ জন আহত হয়েছে।’
তিনি আরো জানান, তারা পানিতে পড়ে, বিদ্যুতপৃষ্ট হয়ে এবং ঘর বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২৭ হাজার ২শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুদানে জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে সাধারনত: প্রবল বর্ষণ হয়ে থাকে এবং প্রতিবছর এ সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। এতে সেখানে অনেক সম্পদ, অবকাঠামো ও ফসল নষ্ট হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সুদানের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দক্ষিণ সুদানের শরণার্থীরাও রয়েছে।
গত বছর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে সুদান বাধ্য হয়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ওই বন্যায় প্রায় সাড়ে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ১ লাখ ১০ হাজারেরও বেশি ঘর বাড়ি ধসে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat