ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-২৬
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলা শহরে সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণ করা হয়েছে। শহরের বাকচীবাড়ী ও তেঘরিয়া এলাকায় এবং সদর উপজেলার মাঝিগাতীতে এসব শিশুপার্ক নির্মাণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে পার্কগুলো উদ্বোধন করে প্রত্যেকটি শিশুপার্কে একটি করে বকুল ফুলের চারা রোপন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এই পার্কগুলির যথাযথ রক্ষনাবেক্ষণ ও শিশুদের বিনোদনের অবাধ সুযোগ করে দেয়ার জন্য তিনি এলাকার অবিভাবকদের অনুরোধ করেন। এসব শিশুপার্কগুলোতে শিশুদের বিনোদনের জন্য দোলনা, রাইডার, ঢেঁকি ও বসার বেঞ্চ নির্মাণ করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খান, উপ-সহকারী প্রকৌশলী উজ্জ¦ল মন্ডল, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এসএম নজরুল ইসলাম, এসএ টিভির বাদল সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিশুপার্ক উদ্বোধনকালে জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বলেন, গোপালগঞ্জ শহরটি ছোট হলেও এখানে অনেক লোকের বসবাস। কিন্তু বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিনোদনের কোন ব্যবস্থা নেই। অথচ এই শহরে অসংখ্য স্থানে সরকারি জায়গা পড়ে আছে অবৈধ দখলদারদের দখলে। সেসব জায়গা পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করে শিশুপার্কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat