ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে আজ (১৬ আগষ্ট) সোমবার সকাল ৮টায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৫৫) এবং তার ছেলে সাগর দাস (২৬)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান,সকাল ৬টার দিকে দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান মধু দাস।সেপটিক ট্যাংকে নামার পর তার কোন সাড়া না পাওয়ায় ছেলে সাগর দাসকে খবর দেয়া হয়।বাবার খোঁজ নিতে ছেলে সাগর দাস সেপটিক ট্যাংকে নামেন। কিছু সময় পর দু’জনের কোনও সাড়া না মেলায় বাড়ির মালিক থানায় ও ফায়ার সার্ভিসে খবর দেন।পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বলেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের হয়েছে।লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat