ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নাইজেরেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে গ্রেনেড বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। তারা অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলা করছিল। শুক্রবার মিলিশিয়া বাহিনীর সদস্যরা এএফপি’কে একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা বলেন, ‘এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায় এবং তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘনাবশত: তাদের হাতেই এটির বিস্ফোরণ ঘটে।’
তিনি বলেন, ‘এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়।’
অপর মিলিশিয়াম্যান ওমর আরি এ ঘটনায় একই সংখ্যক শিশু মারা যাওয়ার কথা জানান। বৃহস্পতিবার সেখানে এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।
২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গ্রুপ বাণিজ্যিক কেন্দ্র গাম্বোরুর পাশাপাশি নগালা শহরও দখল করে।
কানাডা বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সৈন্যরা কয়েক মাস লড়াইয়ের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনরায় এ দুই শহরের নিয়ন্ত্রণ নেয়।
আরি জানান, যুদ্ধে ব্যবহার করা অবিস্ফোরিত অনেক মাইন ও গ্রেনেড এখনো দেশের ভিতরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। অনেক সময় এগুলোর কোনটি শিশুদের কুড়িয়ে পেতে দেখা যায় এবং দুর্ঘটনাবশত: বিস্ফেরণ ঘটে তারা নিহত বা আহত হয়।
২০১৯ সালের ডিসেম্বরে গাম্বোরু ও ফতোকলের মধ্যে সংযোগ স্থাপন করা একটি সেতুতে এমন বিস্ফোরণের ঘটনায় নয়জন নিহত ও ২৬ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat