ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাইজারের পশ্চিমাঞ্চলে চলতি বছর জিহাদিদের বিভিন্ন হামলায় ৪২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার লোক তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। বুধবার হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
এ পর্যবেক্ষণ সংস্থার সদস্যদের নাইজার সফরের পর প্রাণহানির এ সংখ্যা প্রকাশ করা হলো। দেশটিতে ১১ দিনের সফর চলাকালে তারা সহিংসতার প্রত্যক্ষদর্শী, ধর্মীয় নেতা, স্থানীয় কর্তৃপক্ষ, বিদেশি কূটনীতিক ও নাইজেরীয় সক্রিয় কর্মীদের সাথে কথা বলে জিহাদি সহিংসতায় প্রাণহানির এমন তথ্য পান।
এইচআরডব্লিউ’র সাহেল পরিচালক কোরিন দুফকা বলেন, ‘সশস্ত্র ইসলামি গ্রুপ নাইজারের পশ্চিমাঞ্চলে বেসামরিক লোকজনের ওপর আরো সহিংসতা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
এইচআরডব্লিউ’র বিবৃতিতে বলা হয়, দেশটিতে ‘তারা হত্যাযজ্ঞ, লুটতরাজ ও আগুন সন্ত্রাস চালায়।’
এ মানবাধিকার সংস্থা আরো জানায়, ওই জিহাদি গ্রুপ নাইজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চার্চ ধ্বংস এবং ইসলাম ধর্ম বিষয়ে তাদের কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে।
এইচআরডব্লিই চলতি বছরের জানুয়ারি ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবারি ও তাহোয়া অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে নয়বার ব্যাপক হামলা চালানোর তথ্য পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat