ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারী কোভিড-১৯’র প্রাদুর্ভাবে দেবিদ্বারে করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ‘ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি। আজ (১০ আগস্ট) মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ‘ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস’র নেতৃত্বে ১২ জনের একটি দল করোনা রোগীদের সেবায় ১১টি অক্সিজেন সিলিন্ডার, ১২০টি পিপিই ও ১ হাজার মাক্স উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান’র নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি’র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল বাশার ভূঁইয়া, সমিতির সদস্য এডভোকেট আব্দুল হালিম, ড. এ,কে,এম ফারুক, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির, সমিতি’র সহ-দপ্তর সম্পাদক মবিন আলম ভূঁইয়া, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল আমিন, যুগ্ম- শিক্ষা বিষয়ক সম্পাদক এম,এ ওয়াদুদ, সদস্য এডভোকেট সেলিম মিয়া, সদস্য লোকমান হোসেন রাজু ভূঁইয়া, সদস্য মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।
এ বিষয়ে ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি’র সভাপতি, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সিনিয়র সহ-সভাপতি, সাবেক মন্ত্রী, এবিএম গোলাম মোস্তফা বাসসকে বলেন, ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতি ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে জাতির দুূর্যোগ ও ক্রান্তিকালে দেবিদ্বার কল্যাণ সমিতি নানাভাবে দেবিদ্বারবাসীর পাশে ছিল এবং বর্তমানেও আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat