ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যশোর জেলার ঝিকরগাছায় রোববার (৮আগষ্ট২০২১) বিকেলে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।মৃতরা ঝিকরগাছা উপজেলার নিশ্চিতপুর গ্রামের বাসিন্দা জোহর আলী (৫০) ও তার ছেলে আক্তারুজ্জামান (২২।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান রোববার বিকেলে মোটরসাইকেলযোগে ঝিকরগাছা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বল্লা কলোনীপাড়া এলাকায় পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এখানে কর্তব্যরত চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। ছেলে আক্তারুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে রাতে মারা যান।দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। পিকআপটি পুলিশ উদ্ধার করে স্থানীয় শিওরদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat