ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রে ফের কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির লাগাম টেনে ধরতে দেশটিতে ‘খুব সম্ভবত’ করোনাভাইরাস সংক্রান্ত নতুন নির্দেশনা বা বিধি-নিষেধ আরোপ করা হবে। খবর এএফপি’র।
স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে নতুন সুপারিশমালা বা নতুন নিষেধাজ্ঞা পদক্ষেপ আমেরিকানদের আশা করা উচিত হবে কিনা জানতে চাইলে বাইডেন উত্তরে বলেন, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে। সপ্তাহান্তিক অবকাশের জন্য হেলিকপ্টারযোগে হোয়াইট হাউস ত্যাগ করার আগে তিনি এ মন্তব্য করেন।তবে এমন পদক্ষেপ কবে নাগাদ নেয়া হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে তিনি কিছু বলেননি।এদিকে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ, স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীরা উচ্চ সংক্রামক করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ভাইরাস সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।বাইডেন আরো বলেন, টিকাদান কর্মসূচির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য বৃহস্পতিবার ‘একটি ভাল দিন’ ছিল।তিনি বলেন, ‘এদিন প্রায় ১০ লাখ মানুষকে টিকা দেয়া হয়।’ এদিকে তার প্রশাসন ফের টিকাদান কর্মসূচির  গতি আনতে কাজ করে যাচ্ছে।‘এটা যে কত অত্যাবশক তা লোকজন উপলব্ধি করা শুরু করায় এক্ষেত্রে আমি আশাবাদী।’এদিকে সংক্রমণের হার বেশি থাকা বিভিন্ন এলাকায় টিকা নিয়েছেন এমন মার্কিন নাগরিদেরও বাসা-বাড়ির অভ্যন্তরে ফের মাস্ক পরে থাকার ব্যাপারে এ সপ্তাহে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat