ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-২৭
  • ৯১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাগতিক দেশ হিসেবে বিশ্বের বেশির ভাগ দেশই অলিম্পিক পদকের শীর্ষে অবস্থান করেছে। ২০০৮ বেইজিং অলিম্পিকে চীন, ২০১২ সালে লন্ডন অলিম্পিক ইংল্যান্ড, ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিল পদক তালিকায় নিজেদের আধিপত্যের জানান দিয়েছিলো। এবার জাপানও হাঁটছে একই পথে।
গেমসের শেষদিন পর্যন্ত কি হবে সেটা এখনই বলা মুশকিল তবে আপাতত গেমসের চতুর্থ দিন এসেও পদক তালিকায় শীর্ষে রয়েছে আয়োজক দেশ জাপান। টানা দ্বিতীয় দিনের মত শীর্ষস্থান দখলে রাখলো স্বাগতিক অ্যাথলেটরা। মোট ১০টি স্বর্ণ পদক জিতেছে জাপান। ৯টি করে স্বর্ণ পদক জিতেছে যুক্তরাষ্ট্র এবং চীন।
আজ মঙ্গলবার নতুন করে সাতটি দেশ নিজেদের নামের পাশে স্বর্ণ পদক লিখতে পেরেছে। এতে এখন পর্যন্ত সোনা জেতা দেশের সংখ্যা হলো ৩০টি। পদক তালিকাতেও দেশের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত ৫১টি দেশ পদক জিতেছে। আজ নতুন করে আরও পাঁচটি দেশ পদকের স্বাদ পেয়েছে। ৩০টি দল অন্তত একটি সোনা জিতেছে। ১৬টি দেশ অন্তত একটি রুপা জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা ১০টি।
গতকাল পদক তালিকায় চীন একটু পিছিয়ে পড়েছিল। গতকাল কোনো সোনা না জেতা দেশটি আজ জিতেছে ৩টি সোনা। গতকালের সঙ্গে দুটি সোনা যোগ করেছে শীর্ষে থাকা জাপান।
গতকালের সঙ্গে দুটি সোনা যোগ করেছে যুক্তরাষ্ট্রও। সফট বল ও জিমন্যাস্টিকসে দুটি সোনা ফসকে না গেলে আজ হয়তো শীর্ষে উঠে যেত তারা। আজ চিনের মতোই তিনটি সোনা জিতেছে রাশিয়া। ওদিকে ব্রিটেন জিতেছে একটি সোনা। দক্ষিণ কোরিয়া কোনো সোনাই জিততে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat