ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-২৪
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগামী সপ্তাহে নতুন করে উচ্চপর্যায়ের আলোচনায় বসবে। মাসের পর মাস ধরে দ’দেশের সম্পর্কে উত্তেজনা চলছে। সম্পর্কের স্থিতিশীলতাকে উৎসাহিত করতে তারা এ বৈঠকে বসবে। এটি হবে তাদের এ ধরনের দ্বিতীয় বৈঠক। 
কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান। 
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জেনেভায় আগামী বুধবার বৈঠকটি অনুষ্ঠিত হবে। 
এর আগে গত ১৬ জুন জেনেভায় শীর্ষ সম্মেলনকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তথাকথিত স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ডায়ালগে অংশ নেন। 
পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়েছে, এই আলোচনার মাধ্যমে আমরা অস্ত্র নিয়ন্ত্রণ এবং ঝুঁকি কমানোর পদক্ষেপের ভবিষ্যত ভিত্তি তৈরির চেষ্টা করবো। 
মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরমান। এছাড়া থাকবেন বন্নি জেনকিন্স। তাকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের আন্ডার সেক্রেটারির দায়িত্ব দেয়া হয়েছে। 
এদিকে ভবিষ্যত বৈঠকের ঘোষণাকালে বাইডেন ও পুতিন সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে ওয়াশিংটন ও মস্কোর একে অন্যের সাথে কথা বলার বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat