ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-১৯
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরএলাকার ৪ হাজার ৬২১ জন অসহায় ও দুস্থের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

ভিজিএফের চাল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।

এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলার আব্দুল জব্বার মাসুদসহ ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন অসহায় ও দুস্থের মাঝে মাথাপিছু ১০ কেজি করে মোট ৪৬.২০০ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat