ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-০৮
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি’র নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।
আজ (৮ জুলাই) বৃহস্প্রতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাণিজ্য মন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারণা চালানো হচ্ছে। এতে বাণিজ্য মন্ত্রীর ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ বিষয়ে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
বাণিজ্য মন্ত্রীর নামে এসব ভূয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ‘
টিপু মুনশি,এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোন ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে গত ৬ জুলাই ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat