ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-০৬
  • ৫৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর,  জেলার নলডাঙ্গা উপজেলায় আজ করোনা পরিস্থিতিতে দুস্থ ও কর্মহীন একশ’ ৬০ জন ব্যক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এসব সহায়তা হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।
আজ উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৬৭ ব্যক্তি, নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ৭০ ব্যক্তি এবং পাটুল-হাপানিয়া বাজারে সংশ্লিষ্ট এলাকার ২৩ ব্যক্তির হাতে পর্যায়ক্রমে এসব সহায়তা প্রদান করা হয়।
এসময় নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ বাজার এলাকার চা বিক্রেতা, সেলুনের কর্মচারি এবং জুতা-স্যান্ডেল মেরামতকারী ব্যক্তিদের তালিকা প্রণয়ন করে তাদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat