ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের ঘোষনা দিয়েছেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক ভ্লাদিমির ডারিডা। ইউরো চ্যাম্পিয়নশীপে ডেনমার্কের কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবার পর ডারিডা তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলেন জাতীয় দল সূত্র নিশ্চিত করেছে।
হার্থা বার্লিনের ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের জার্সি গায়ে ৭৬ ম্যাচে করেছেন ৮ গোল। এবারের ইউরো আসরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে তিনি চেকদের অধিনায়কত্ব করেছেন। ইনজুরির কারনে নেদারল্যান্ডের বিপক্ষে শেষ ১৬’র ম্যাচে খেলতে পারেননি। ডেনমার্কের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে বদলী হিসেবে খেলতে নেমেছিলেন। 
চেক ফুটবল এসোসিয়েশনের ওয়েবসাইটে ডারিডা বলেছেন, ‘জাতীয় দল ইউরো থেকে বিদায় নিয়েছে। এরপর আমার সতীর্থরা আমকে বিদায় জানিয়েছে।’ 
ভিক্টোরিয়া পিলসেনের হয়ে ক্যারিয়ার শুরু করা ডারিডা ২০১২ ইউরো’র ঠিক আগে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। ঐ আসরে চেক প্রজাতন্ত্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। ডারিডা বলেন, ‘বুন্দেসলিগা ও আন্তর্জাতিক মৌসুমের কারনে গত ১৪০ দিন আমি বাড়ির বাইরে ছিলাম। এখন আমি বেশীরভাগ সময় পরিবার ও আমার ছেলে সাথে কাটাতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat