ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২৭
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। অতীতে নিক জোনাস, ডিজে জেড, দ্য উইকেন্ড এবং জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই তারকা। এবার নিজের একান্ত ব্যক্তিজীবন ও প্রেমের সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা অভিমত জানিয়েছেন সেলেনা গোমেজ।
সম্প্রতি ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই তারকা বলেন, আমার ধারণা, যতো সম্পর্কে জড়িয়েছি, সেগুলোর বেশিরভাগই ছিল অভিশপ্ত। সম্পর্কে থাকা অবস্থায় আমার বয়স এতোই কম ছিলো যে, কিছু ব্যাপার ঠিকঠাক সামলে ওঠতে পারিনি।
এর মধ্যে, ২০১০ সালে পরিচয়ের পর থেকে সেলেনা-বিবার একে অপরের প্রেমে পড়ে যান এবং টানা ৮ বছর তাদের সম্পর্কে বারবার ভাঙন ও জোড়া লাগা চলতে থাকে। অবশেষে ২০১৮ সালে মডেল হেইলি ব্যাল্ডউইনকে বিয়ে করে সেলেনাকে ‘চিরস্থায়ীভাবে’ ছেড়ে যান বিবার।
এখন ‘সিঙ্গেল’ নাকি কারও সঙ্গে সম্পর্কে রয়েছেন, ভোগ অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সে ব্যাপারে সেলেনা মুখ খোলেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat